রামুতে ২৫ হাজার ইয়াবাসহ আটক ৩

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৬, ১০:৪১
কক্সবাজারের রামুতে ইয়াবাসহ তিন ব্যক্তিকে আটক করেছে বিজিবি। বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্ট থেকে ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাদের আটক করা হয়।
 
আটকরা হলেন- ফরিদপুরের নসরা এলাকার মো. ওসমান ফকিরের ছেলে মোসলেম ফকির (৪০), মাদারীপুরের শিবচর উপজেলার চরশ্যামরাইল এলাকার মো. হামিদ শেখের ছেলে মো. আব্দুল মোতালেব (৩১) ও শরীয়তপুরের জাজিরার ছোটকৃঞ্চনগর এলাকার মো. আলী সিকদারের ছেলে সোহেল সিকদার (২৭)।
 
বিজিবি কর্মকর্তা ইমরান বলেন, টেকনাফের দিক থেকে আসা যাত্রীবাহী মাইক্রোবাসে তল্লাশির সময় গাড়িতে থাকা তিন যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাদের দেহ ও  সিটের আশপাশ খুঁজে দেখা হয়। পরে ফ্লোর ম্যাটের নিচে ও সাইড প্যানেলের ভেতর বিশেষ কৌশলে লুকানো অবস্থায় পলিথিন মোড়ানো বেশ কয়েকটি প্যাকেট উদ্ধার করা হয়েছে। প্যাকেটগুলো খুলে ২৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।