নাটোরের সিংড়া উপজেলায় অসহায় পরিবারের সদস্যদের মধ্যে প্রধান অতিথি হিসেবে ত্রাণ বিতরণ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
রবিবার দুপুরে পৌর কমিউনিটি সেন্টারে চলচ্চিত্র তারকা দম্পতি অনন্ত জলিল-বর্ষার নিজস্ব তহবিল থেকে এ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাদেকুর রহমান।
অনুষ্ঠানে ১০ জনের প্রত্যেককে এক বান্ডিল করে টিন ও নগদ আড়াই হাজার টাকা, ৫০ জনের প্রত্যেককে নগদ চার হাজার করে টাকা ও ৪০০ জনকে ১০ কেজি করে চাল, এক কেজি করে ডাল, এক কেজি করে তেল, শাড়ি এবং লুঙ্গি দেওয়া হয়।
পরে সিংড়ার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও চলনবিল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, অনন্ত জলিল, বর্ষা ও অতিথিরা।
