সোমবার বিকেলে নাটোরের লালপুরে মাহবুব (০৬) নামের এক শিশু অটোরিক্সার ধাক্কায় নিহত হয়েছে। উপজেলার গোপালপুর-আব্দুলপুর সড়কের নেঙ্গপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। মাহবুব লালপুরের গোয়ালপাড়া গ্রামের মাজদার রহমানের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে সড়ক পার হতে গিয়ে আব্দুলপুরগামী অটোরিক্সার ধাক্কায় আহত হয় মাহবুব। তাকে রাজশাহী হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
ইত্তেফাক/এএন
