পাবনায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৬, ১০:৫৬
 
পাবনায় বিআরটিসি বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ৩ জন আহত হয়েছে। পাবনা-ঈশ্বরদী মহাসড়কে সদর উপজেলার মজিদপুর নামক স্থানে সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
 
পাবনা সদর থানার ওসি আব্দুল্লাহ আল হাসান তিনজন নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, ঈশ্বরদীর দাশুড়িয়া থেকে একটি যাত্রীবাহী বিআরটিসি বাস রাত ১০ টার দিকে পাবনার দিকে যাচ্ছিল। ঘটনার সময় পাবনা থেকে সিএনজি চালিত যাত্রীবাহি একটি অটোরিকশা টেবুনিয়ার দিকে যাবার পথে মজিদপুর নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন এবং পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পর একজনের মৃত্যু হয়। আহত ৩ জনকে হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে। তবে বিআরটিসি বাসটিকে আটক করা যায়নি।
 
নিহত তিনজনের মধ্যে দুইজনের নাম পরিচয় জানা গেছে। এরা হলো-সিরাজগঞ্জের চৌহালী থানা এলাকার শরীয়ত খান (৩০) ও পাবনা সদর উপজেলার জোতকলসা গ্রামের আব্দুর রহিম(২৭)। আরেক জন নিহত অজ্ঞাত(১৬)।