সাতক্ষীরার তালায় নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মিলন মন্ডল (১৪) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সে উপজেলার মাদরা গুচ্ছগ্রামের বুধোই মন্ডলের পুত্র এবং পার মাদরা অগ্রণী মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র।
এ সময় আহত হয়েছে তাঁর পিতা বুধোই মন্ডল (৪৫) এবং ছোট ভাই রিপন মন্ডল (১০)। আজ ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে মাদরা এলাকার দোয়ানিয়া নদীতে মাছ ধরতে গেলে বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে।
তালা থানার ওসি মো. ছগির মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে স্কুল ছাত্র মিলন মন্ডলের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ইত্তেফাক/আরএ
