লক্ষ্মীপুরের রায়পুরে হাফিজ উল্যা (৪৫) নামে এক কৃষক স্ত্রীর সঙ্গে অভিমান করে কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার ঈদের দিন সন্ধ্যায় বামনী ইউনিয়নের চরবগা গ্রামের কাউমউদ্দিন মাজির নতুন বাড়ীতে এ ঘটনা ঘটে। আজ বুধবার সকালে ময়নাতদন্ত শেষে হাফিজউল্যা মৃত দেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
নিহতের প্রবাস ফেরত ছোট ভাই মফিজ উল্যা জানান, তার ভাই হাফিজ উল্যা ভোলা শহরে বিয়ে করেন। তার স্ত্রী ও ২ সন্তান নিয়ে জীবন-যাপন করছিলেন। তিনি দীর্ঘদিন ধরে মানুষিক রোগে আক্রান্ত। ঈদের দিন সকালে স্ত্রী নাছিমা বেগমের সাথে ঈদের বাজার নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বাড়ীর পাশে সুপারীর বাগানে গিয়ে কীটনাশক খেয়ে আত্মহত্যা করে। তাকে উদ্ধার করে সরকারি হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) একে ফজলুল হক বলেন, স্ত্রীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করা মৃত হাফিজ উল্যার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।
ইত্তেফাক/আরএ
