মেহেরপুর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় শ্যালো ইঞ্জিন চালিত আলমসাধুর এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত ১৫ জন মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত মোস্তফা আলী (৪৫) গাংনী উপজেলার পীরতলা গ্রামের নুর বকসের ছেলে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে সদর উপজেলাধীন মেহেরপুর-কুষ্টিয়া সড়কের মদনাডাঙ্গা টেকনিক্যাল কলেজের কাছে মুজিবনগরগামী একটি আলমসাধুকে মেহেরপুরগামী যাত্রীবাহী একটি বাস ধাক্কা দেয়। এতে আলমসাধুটি ছিটকে সড়কের পাশে পড়ে যায়। এ সময় আলমমসাধুর ১৬ যাত্রী আহত হন। এদেরকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবল বাহার চৌধুরী বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
ইত্তেফাক/এএসএমইউ
