খাগড়াছড়ির রামগড় উপজেলা সদরের চৈতালপাড়া এলাকায় শক্রতার বশবর্তী হয়ে দুই হাজার পাঁচ শ ফলবান পেঁপে, কলা ও লিচু গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাতের এ ঘটনায় বুধবার মামলা হয়েছে।
জানা গেছে, বাণিজ্যিক পরিকল্পনায় স্থানীয় আনোয়ার ও ইউছুপ নামে দুই চাষি উপজেলা সদরের ওই এলাকায় পাঁচ একর পাহাড়ি (টিলা) ভূমি ইজারা নিয়ে এসব ফলের চাষ শুরু করেন।
রামগড় থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) মো. মাইন উদ্দিন খান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক-এএসএমইউ
