কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৪৮
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাল্লা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।  মৃত নাজিম (২০) একজন রাজমিস্ত্রি ছিলেন। তিনি উপজেলার নাল্লা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
 
পুলিশ জানায়, বৃহস্পতিবার নাজিম তার বসতঘরে বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন। এ সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
 
ব্রাহ্মণপাড়া থানার এসআই সুমন কুমার আদিত্য জানান, এ ঘটনায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।
 
ইত্তেফাক-এএসএমইউ