আড়াইহাজারে বালিশ চাপা দিয়ে রুপা রানী দাস (২০)নামের এক স্ত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পরে স্থানীয়রা স্বামী সজীব দাস আটক করে পুলিশে দেয়।
শনিবার রাতের উপজেলার গোপালদী পৌরসভার কলাগাছিয়া ঋষিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান, গোপালদী পৌরসভার কলাগাছিয়া ঋষিপাড়া গ্রামের রাম কমল চন্দ্র দাসের ছেলে সজীবের সাথে নারায়ণগঞ্জ এর নিতাইগঞ্জের গোবিন্দী দাসের মেয়ে রুপার ৩ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক বিষয়ে অশান্তি লেগেই থাকত। প্রায় সময় সজীব তার স্ত্রীকে মারধর করতো। ঘটনার দিন ঝগড়ার এক পর্যায়ে সজীব তার স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা করে। পরে স্থানীয়রা সজীবকে আটক করে পুলিশে দেয়। রুপার ৩ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরো পড়ুন : যৌতুক ও মারধরের অভিযোগে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
স্থানীয়রা জানান, সজীব নরসিংদী এলাকার একটি মেয়ের সাথে পরকীয়া জড়িয়ে পড়ে। তা নিয়ে এই ঘটনা ঘটতে পারে।
ইত্তেফাক/এমআরএম
