মঠবাড়িয়ায় পুকুরে পড়ে জমজ শিশুর মৃত্যু

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৬, ১৫:০১
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পানিতে ডুবে দুই জমজ শিশুর মৃত্যু ঘ‌টে‌ছে।
 
শুক্রবার উপজেলার বেতমোর ইউনিয়নের জানখালী গ্রামে এ ঘটনা ঘটে।
 
এলাকাবাসী জানায়, সকালে জানখালী গ্রামের ইজি বাইক চালক সৈয়দ আলী হাওলাদারের সাড়ে তিন বছর বয়সী জমজ শিশু ফাতিমা আক্তার ও কুলসুম আক্তার বাড়ির ‍উঠানে খেলা করছিল। খেলার একপর্যায়ে দুইজন বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। পরে এলাকাবাসী দুই শিশুর ভাসমান লাশ উদ্ধার করে।
 
ইত্তেফাক/এএসএমইউ