স্ত্রীর সঙ্গে অভিমান করে নির্মাণ শ্রমিকের আত্মহত্যা

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৬, ১৮:২৩
 
আদমদীঘিতে স্ত্রীর সঙ্গে অভিমান করে মাসুদ আলী (৩২) নামের এক গৃহনির্মাণ শ্রমিক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। মাসুদ আলী আদমদীঘির ছাতিয়ানগ্রাম ঘোড়দহ এলাকার আন্তাহারের ছেলে ও দুই সন্তানের জনক। 
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, মাসুদ আলী ও তার স্ত্রী রেহেনা বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে মনমালিন্য চলায় স্ত্রী প্রায় তিন মাস যাবৎ বাবার বাড়ি লক্ষ্মীকোল গ্রামে থাকেন।বৃহস্পতিবার মাসুদ তার স্ত্রীকে আনতে যান। স্ত্রী তার বাড়িতে না আসায় অভিমান করে নিজ বাড়িতে চলে আসেন। বৃহস্পতিবার রাতের খাবারের পর মাসুদ আলী ঘুমাতে যান। 
 
পরদিন শুক্রবার সকাল ৬ টায় তার মা-বাবা তার ঘরে গিয়ে দেখেন, মাসুদ ঘরের তালার তীরের গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
 
এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
 
 
ইত্তেফাক/কেকে