সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন একই পরিবারের সদস্য।
পুলিশ জানায়, শনিবার সকাল সাড়ে আটটায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলা থেকে ছেড়ে আসা সিলেটগামী যাত্রীবাহী একটি বাস সিলেটের গোলাপগঞ্জের ফুলবাড়ি ইউনিয়নের নাসাগঞ্জ নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়রা লাশ ও আহতদের উদ্ধার করেছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করানো হয়েছে। গুরুতর আহতদের সিলেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) একে ফজলুল হক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ
