রাজধানীর বংশালে চান ম্যানশন নামে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুর পৌণে তিনটায় এ আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
বংশাল থানার ওসি নূরে আলম সিদ্দিক জানান, পাঁচতলা মার্কেটের পঞ্চম তলার একটি দোকানে অগ্নিকাণ্ডে সোফাসেট ও অন্যান্য আসবাবপত্র পুড়ে গেছে।
ইত্তেফাক/এমআই
