রাজশাহীতে সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৩৪
রাজশাহীতে সাপের কামড়ে দুলাল হোসেন (৪০) নামে এক মোবাইল ফোন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
 
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুরে তার মৃত্যু হয়। তিনি জেলার বাঘা উপজেলার খায়েরহাট গ্রামের আজিজুল ইসলামের ছেলে।
 
জানা গেছে, ১৪ সেপ্টেম্বর রাতে ঘুমন্ত অবস্থায় দুলালকে সাপে কেটেছিল। এরপর তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।
 
রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনিরুজ্জামান মনির জানান, রবিবার দুপুর আড়াইটার দিকে ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক দুলালকে মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/ইউবি