ঢাকার মতিঝিলে সন্ত্রাসীদের গুলিতে যুবলীগকর্মী রিজভী হাসান বাবু ওরফে বোঁচা বাবু নিহতের ঘটনায় মামলা হয়েছে।
শনিবার রাতে বাবুর বাবা আবুল কালাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
পুলিশের মতিঝিল জোনের উপ-কমিশনার মো. আনোয়ার হোসেন বলেন, মামলায় ছয়জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত আরো ৪-৫ জনকে আসামি করা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে। গ্রেফতারের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করা হচ্ছে না।
গত শুক্রবার রাত ১১টার দিকে মতিঝিলের এজিবি কলোনিতে একটি ক্লাবে সন্ত্রাসীদের গুলিতে আহত হন বাবু ও আহসানুল হক ইমন। হাসপাতালে নেয়ার পর বাবু মারা যান। ইমন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন।
