মালিবাগে বন্ধুর ছুরিকাঘাতে আহত শিক্ষার্থী

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৬, ২০:১৯
রাজধানীর মালিবাগে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এণ্ড কলেজের এক শিক্ষার্থীকে তারই বন্ধুরা ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে। তার নাম আলভী হাসান (১৭)। বাবা রেজাউল করিম। সৌদি আরব প্রবাসী। বাসাব’র হক সোসাইটি আবাসিক এলাকায় সে বসবাস করে।
 
আলভী উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এণ্ড কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থী।
 
রমনা থানার ওসি মশিউর রহমান জানান, আজ রবিবার দুপুর ২টার দিকে মালিবাগ রেল ক্রসিংয়ে তারই বন্ধু কামরুল, টিপু, মারুফ ও কানন কথা কাটাকাটির জের ধরে দুই হাতে ছুরিকাঘাত করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।
 
আলভীর খালাত ভাই মঞ্জু সরকার জানান, আলভীর ওপর হামলাকারীদের মধ্যে মারুফ ও কানন উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এণ্ড কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির বাণিজ্য শাখার শিক্ষার্থী। কী কারণে আলভীর ওপর হামলা চালানো হয়েছে তা তিনি জানেন না। এ ঘটনায় থানায় কোনো মামলা হয় নি। 
 
 
ইত্তেফাক/এমআই