চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে রবিবার রাতে বিএসএফ’র গুলিতে মো. আবির (২৩) নামের এক বাংলাদেশী গরু ব্যবসায়ী আহত হয়েছে। সে শিবগঞ্জের তেলকুপি গ্রামের আব্দুল লতিফের ছেলে।
আহত আবিরের ভাই আব্দুর রশিদ জানান, আবিরসহ কয়েকজন বিকেলে ভারতে গরু আনার জন্য বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তেলকুপি সীমান্তে গেলে বিএসএফ তাদের লক্ষ করে গুলি করে। এতে আবির মারাত্মকভাবে আহত হয়।
তবে, চাঁপাইনবাবগঞ্জ বিজিবি’র ৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আবুল এহেসান জানান, তেলকুপি সীমান্তে তারকাটা কাটার সময় ভারতের ২৪ বিএসএফ ব্যাটালিয়নের গোপালনগর ক্যাম্পের জোয়ানরা গুলি চালানে সে আহত হয়।
এদিকে, আহত আবিরকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎকসা হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
ইত্তেফাক/এএন
