কুড়িগ্রামের রৌমারীতে ঘরের মধ্য থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার বন্দবের ইউনিয়নের বাইটকামারী গ্রাম থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
তারা হলেন- গোলাম হোসেন (৩৫) ও তার স্ত্রী স্ত্রী শিল্পী খাতুন (২৪)।
পুলিশ জানায়, সোমবার সকাল সাতটায় গোলাম হোসেনের মা বাহাতন ছেলে ও বউয়ের ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় ডাকাডাকি করতে থাকে। তাদের কোন সাড়া না পেয়ে এক পর্যায়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করে মেঝেতে ছেলে ও ঝুলন্ত অবস্থায় ছেলের বউয়ের লাশ দেখতে পান। তার চিত্কারে এলাকাবাসী এসে তাদেরকে মৃত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। পরে রৌমারী থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম হাসপাতাল মর্গে পাঠায়।
রৌমারী থানার অফিসার ইনচার্জ এবিএম সাজেদুল ইসলাম জানান, গোলাম হোসেনের মাথায় বটির কোপের দাগ রয়েছে। আর স্ত্রী শিল্পী খাতুনের গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
ইত্তেফাক/এএসএস
