তালতলীতে ইয়াবাসহ দম্পতি আটক

আপডেট : ২৪ মার্চ ২০১৯, ১৭:৫৫

বরগুনার তালতলীতে দুই হাজার পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার যাত্রীবাহী আলফা স্ট্যান্ড সংলগ্ন বটতলা নামক স্থান থেকে তাদের আটক করা হয়।

জানা গেছে, পটুয়াখালী জেলার মহিপুর থানার খাপরা ভাঙ্গা গ্রামের মৃত তাজেল উদ্দিন মৃধার পুত্র ইয়াবা ব্যবসায়ী বাবুল মৃধা এবং তার স্ত্রী হাসিনা বেগম সাড়ে ১২টার দিকে তালতলী বাজারের যাত্রীবাহী আলফা স্ট্যান্ড থেকে ইয়াবা নিয়ে যাত্রীবেশে অটো বোরাকযোগে কড়ইবাড়ীয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়। এ সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে।

পুলিশ বাবুলের শরীরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা কালো কাপড়ের ব্যাগ থেকে ২শ পিস করে রাখা ১০টি প্যাকেটে মোট ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

আরও পড়ুনঃ নান্দাইল থেকে অপহৃত মাদ্রাসা ছাত্র গফরগাঁওয়ে উদ্ধার

তালতলী থানার অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২ হাজার  ইয়াবাসহ বাবুল মৃধা ও তার স্ত্রী হাসিনা বেগমকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার দায়েরের প্রস্তুতি চলছে। 

ইত্তেফাক/নূহু