শেরপুরে পুলিশ কনস্টেবলের লাশ উদ্ধার

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৬, ১৬:১২
শেরপুর এক পুলিশ কনস্টেবলের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত রাকিব শেরপুর পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তিনি টাঙ্গাইল জেলার গোপালপুরের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
 
সোমবার সকালে পুলিশ লাইন সংলগ্ন বাটারাঘাট এলাকার রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
 
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে না অন্য কোনোভাবে তার মৃত্যু হয়েছে তা তদন্তের পর জানা যাবে।’
 
ইত্তেফাক/এএসএমইউ