ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় অপর এক কৃষক আহত হয়েছেন।
জানা গেছে, সোমবার উপজেলার সুলতানপুর ইউনিয়নের মহিউদ্দিন নগর গ্রামে জমিতে কাজ করছিলেন ওই দুই কৃষক। এ সময় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই শেখ সাদী নামে এক কৃষক মারা যান ও অপর একজন আহত হন। আহত ব্যক্তি জেলা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ইত্তেফাক/এএসএমইউ
