মাদারীপুরের স্কুলছাত্রী নিতু মণ্ডলকে হত্যার ঘটনায় গ্রেফতার মিলন মণ্ডল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা বায়েজিদ মৃধা জানান, সোমবার বিকালে মাদারীপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফৌজিয়া হাফসার আদালতে জবানবন্দি রের্কড করা হয়।
রবিবার কালকিনির পূর্ব নবগ্রামে ছুরিকাঘাতে নবম শ্রেণির ছাত্রী নিতু মণ্ডলকে (১৬) হত্যা করা হয়। ওই ঘটনায় পুলিশ একই এলাকার মিলন মণ্ডল (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে। রাতে নিতুর বাবা নির্মল মণ্ডল বাদী হয়ে ডাসার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বায়েজিদ মৃধা বলেন, “মামলার আসামি মিলন মণ্ডল আদালতের বিচারকের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তিনি নিতুকে কুপিয়ে হত্যা করার কথা স্বীকার করেছেন।”
ইত্তেফাক/এএম।
