সম্পূর্ণ বাঙাালি খাবারের আয়োজন নিয়ে চট্টগ্রামের মুরাদনগরের হামজারবাগে শুক্রবার উদ্বোধন হতে যাচ্ছে পাঁচফোড়ন। থ্রি স্টার মানের হোটেল পাঁচফোড়ন সকাল ৫ টা থেকে চালু হয়ে রাত ১২টা পর্ন্ত খোলা থাকবে।
হোটেলটিতে বাঙালি খাবারের মেন্যু হিসেবে চার বেলায় থাকবে চার রকমের আয়োজন। সকালে থাকবে রুটি, পরোটা, ভাজি, তেহারি। দুপুরে ভাত, চিকেন বিরানি, কাচ্চি বিরানি, সাদা ভাত, ডাল, সব ধরনের মিঠা পানির মাছ, সবজি, মাংস। বিকালে কাবাব, শর্মা, গ্রিল, তন্দুর রুটি। রাতে সাদা ভাত, চিকেন বিরানি, রুটি, ডেজার্ট, মাছ, মাংস ইত্যাাদি। প্রোপ্রাইটর মনিরুল ইসলাম জানান, খাবারের মূল্য সবার সাধ্যের মধ্যে থাকবে।
যে কোনো কাস্টমার চাইলে কিচেন ভিজিট করতে পারবে বলে জানান মনিরুল ইসলাম। তিনি বলেন, সাধারণতঃ কোনো হোটেল কর্তৃপক্ষ তাদের কিচেন সবার জন্য উন্মুক্ত রাখে না। কিন্তু আমরা কাস্টমার স্যাটিসফেকশনের কথা বিবেচনা করে আমাদের কিচেন সবার জন্য উন্মুক্ত রাখবো।
ইত্তেফাক/এএন
