বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীতে এমএল ঐশী নামে যাত্রীবাহী লঞ্চ ডুবির ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাকির হোসেনকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে।
জেলা প্রশাসক ড. গাজী সাইফুজ্জামান ইত্তেফাককে জানান, তদন্ত কমিটিকে আগামী ৭ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এ ছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রত্যেকের পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
