কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৩০
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  ছামিদুল ইসলাম (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। 
 
বৃহস্পতিবার বিকালে উপজেলার ডোঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের আসাদুল ইসলামের ছেলে ও কিশোরগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
 
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশিদ বলেন, বৃহস্পতিবার দুপুরে একটি কাঁচা বাঁশে টেলিভিশনের এন্টিনা টাঙানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছামিদুলের মৃত্যু হয়।