ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে শনিবার ভোরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রাছিল ৬ দশমিক ৩। দেশটির ভূমিকম্প ও দুর্যোগ কর্মকর্তারা এই তথ্য জানানো হয়েছে।
তবে এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি এবং কোন সুনামি সতর্কতাও জারি করা হয়নি।
ফিলিপাইনের অন্যতম প্রধান নগরী দাভাওয়ে স্থানীয় সময় সকাল ছয়টা ৫৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, এই ভূমিকম্পে হতাহত ও ক্ষয়-ক্ষতির পরিমাণ খুবই কম হতে পারে। এটি ৬২ কিলোমিটার গভীরে আঘাত হানে।
এদিকে হাওয়াই ভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, শক্তিশালী এই ভূমিকম্পের ফলে কোন সুনামির আশঙ্কা নেই।
ফিলিপাইনের সিসমোলোজি ইনস্টিটিউট ভূমিকম্পটির পর একটি মাঝারি আকারের আফটার শক হয় বলে জানিয়েছে। খবর: এএফপি।
ইত্তেফাক/এএসএস
