সাতক্ষীরায় বিশেষ অভিযানে আটক ৫১

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৪৩
সাতক্ষীরা জেলায় পুলিশের বিশেষ অভিযানে ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে জামায়াত-শিবিরের চার কর্মী রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
 
শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
 
সাতক্ষীরা সদরে ২০ জন, কলারোয়ায় ১০ জন, তালায় দুইজন, কালিগঞ্জে চারজন, শ্যামনগরে চারজন, আশাশুনিতে ছয়জন, দেবহাটায় একজন ও পাটকেলঘাটায় চারজনকে গ্রেফতার করা হয়।
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ