রাশিয়ায় ফুটবল মাঠে বজ্রপাতে একজন নিহত

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৬, ১৪:০৩
রাশিয়ায় ফুটবল মাঠে বজ্রপাতের শিকার হয়ে মারা গেছেন দেশটির এক মেডিকেল শিক্ষার্থী। এছাড়া আহত হয়েছেন আরো সাতজন। পেনাল্টির সময় গোলবারের কাছাকাছি দাড়িয়ে ছিল সবাই। আর সেই ধাতব পোস্টেই বজ্রপাত হয়। ফলে সেখানেই মৃত্যু হয় অ্যালেক্স সিমনোভ নামে এক তরুণের।
 
আবহাওয়া এত খারাপ ছিল যে সময়মতো অ্যাম্বুলেন্সও পৌছায়নি। ফলে সেখানেই মৃত্যু হয় তার। বজ্রপাতের পর তার বন্ধুরা ছুটে গিয়েছিল তার কাছে। তখনও শরীরে প্রাণ ছিলো বলে জানান তার বন্ধু নিকিতা এসিন। কিন্তু তারপরও কিছু করা যায়নি।
 
নিকিতাও বজ্রপাতে আহত হয়েছিলেন। ঘটনার ১৫ মিনিট পর এম্বুলেন্স আসলেও গোলপোস্টে পৌছাতে পারেনি। ডেইলি মেইল
 
ইত্তেফাক/এমএইচ