রোমানিয়ায় শনিবার ভোরে ৫.৩ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। এতে পার্শ্ববর্তী দেশ বুলগেরিয়া ও মোলদোভায় এর কম্পন অনুভূত হয়েছে। তবে এই ভূমিকম্পে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
দেশটির ভূমিকম্প সংক্রান্ত ইন্সটিটিউট একথা জানিয়েছে। সংস্থাটি জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভ্রানসিয়ার পূর্বাঞ্চলে ভূমিকম্প প্রবণ এলাকায়। স্থানীয় সময় রাত ২টা ১১ মিনিটে (গ্রিনিচ মান সময় শুক্রবার ২৩১১ টায়) ৯১.৬ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।
জাতীয় জরুরি সংস্থা (আইজিএসইউ) এর এক মুখপাত্র বলেন, এই ঘটনায় কেউ হতাহত অথবা বড় ধরনের কোন ক্ষতি হয়নি। ১৯৭৭ সালে ভ্রানসিয়ায় ৭.২ মাত্রার একটি ভূমিকম্পে ১ হাজার ৫০০ লোক প্রাণ হারায়। এএফপি।
ইত্তেফাক/এসএসএ
