ভারতের অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা রাজ্যে টানা ভারি বর্ষণজনিত বিভিন্ন দুর্ঘটনায় অন্ততপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু শুক্রবারেই ১৩ জন মারা গেছে। বাকিরা পরেরদিন মারা গেছে।
হায়দ্রাবাদে তিনদিন ধরে ব্যাপক বৃষ্টিপাত অব্যাহত থাকায় তেলেঙ্গানা রাজ্য সরকার শহরটির তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে কর্মীদের নিজেদের বাসা থেকে কাজ করার অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে। পাশাপাশি কিছু কিছু এলাকায় উদ্ধারকাজে সহযোগিতার জন্য সেনাবাহিনীর সাহায্য চেয়েছে। এই রাজ্যে যে বৃষ্টিপাত হয়েছে তা বিগত ১০৮ বছরের চেয়েও বেশি। -এনডিটিভি
ইত্তেফাক/এমএএস
