পোপ ফ্রান্সিস আগামী শনিবার ফ্রান্সের নিস শহরে সন্ত্রাসীদের হামলায় নিহত শোকসন্তপ্ত পরিবারের সদস্য এবং যারা প্রাণে বেঁচে গেছেন তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। গত জুলাই মাসে নিস শহরে এক ‘সন্ত্রাসী’ তার বড় ট্রাক নিয়ে দ্রুতগতিতে সমবেত জনতার মধ্যে ঢুকে পড়লে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।
পোপ ১৮০ জনের সঙ্গে সাক্ষাৎ করবেন। এই ১৮০ জনের মধ্যে ১৪ জুলাইয়ের বাস্তিল দিবসের হামলায় নিহত শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও হামলায় আহত ব্যক্তিরা রয়েছেন। ভয়াবহ ওই হামলার ঘটনায় ৮৬ জন প্রাণ হারায়। এএফপি/ এমএএস
