ময়মনসিংহের ত্রিশালে এক ইউপি সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মোনাম (২৮) ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে মোনামের বাড়ির পাশের একটি গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে এলাকায় গুঞ্জন চলছে।
ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় ইউডি মামলা হয়েছে।
ইত্তেফাক/এএসএস
