মানুষ স্বভাবতই ভ্রমণপিপাসু জীব। ভ্রমণের কথা শুনলে মনটা আনন্দে উদ্বেলিত হয় না এমন মানুষ পাওয়া বড় কষ্টকর। আর তা যদি হয় শিক্ষাসফর তাহলে তো কথায় নেই। জ্ঞানার্জনের জন্য দুটি প্রথা বেশি প্রচলিত—বই পড়া এবং অপরটি বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ করা। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সংগঠন শিক্ষাসফরের আয়োজন করে থাকে। তবে বিভিন্ন দর্শনীয় স্থনে শিক্ষাসফরে গেলেও প্রকৃতপক্ষে সেই সফর থেকে কতটুকু শিক্ষা অর্জিত হচ্ছে তা একটি প্রশ্ন বটে! সফরে গিয়ে অতিমাত্রায় ছবি তোলায় ব্যস্ত থাকা, অবাধে নৃত্যগীত এবং এসবের মাঝে শিক্ষা অর্জন আদৌ কি হয়? এইজন্য অনেক বাবা-মা সন্তানদের শিক্ষাসফরে যেতে দিতে অনীহা প্রকাশ করে থাকেন। তাই শিক্ষাসফরে যেন প্রকৃত শিক্ষা অর্জিত হয় সেজন্য আয়োজকদের সচেতন হতে বিনীত আবেদন জানাই।
মো. শাহজালাল
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
