ভারতের সফল উপগ্রহ উৎক্ষেপণ

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১২:১০
একটি উপগ্রহের সফল উৎক্ষেপণের দাবি করেছে ভারত। সোমবার স্থানীয় সময় ৯টা ১০ মিনিটে এসসিএটিএসএটি-১ (SCATSAT-1) নামে উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়।
 
দেশটির সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়। দি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (আইএসআরও) উপগ্রহগুলো উৎক্ষেপণ করছে। ৩৭১ কেজি ওজনের এসসিএটিএসএটি-১ উপগ্রহটি আবহাওয়া বিষয়ক গবেষণায় কাজ করবে বলে জানা যায়।
 
পরবর্তী দুই ঘণ্টার মধ্যে পর্যায়ক্রমে আরও সাতটি উপগ্রহ উৎক্ষেপণ করা হবে জানায় ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
 
এ বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, উপগ্রহের সফল উৎক্ষেপণ এ এক অনন্য মুহূর্ত। এতে ভারতের জন্য আমরা আনন্দ ও গর্ব অনুভব করছি। 
এনডিটিভি
 
ইত্তেফাক/এমএইচ