জর্ডানে ইসলাম অবমাননাকারী লেখক খুন

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১৩:২৯
জর্ডানে ইসলামকে অবমাননার অভিযোগে আটক এক লেখককে হত্যা করেছে এক বন্দুকধারী। অবমাননার অভিযোগে আদালতে নেয়ার আগেই আদালত প্রাঙ্গনে তাকে হত্যা করা হয়।
 
নাহিদ হাত্তার নামে ওই লেখক দেশটিতে খুব জনপ্রিয়। তবে ইসলাম অবমাননার অভিযোগ এনে গত মাসে তাকে গ্রেফতার করা হয়। সামাজিক মাধ্যমে একটি ব্যঙ্গচিত্র প্রকাশ করেন তিনি। মূলত এর জন্যই সমালোচনার ঝড় উঠে। মুসলিম নেতারা অভিযোগ করেন, এই ছবির মাধ্যমে তিনি আইনের লঙ্ঘন করেছেন।
 
হামলার স্থান থেকে এক বন্দুকধারীকে আটক করেছে দেশটির পুলিশ। জর্ডানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পেত্রা জানায়, রাজধানী আমানে প্যালেস অফ জাস্টিসের সামনে এক বন্দুকধারী হাত্তারের উপর তিনটি গুলি করে। স্কাই নিউজ
 
ইত্তেফাক/এমএইচ