হবিগঞ্জের মাধবপুর উপজেলায় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত অস্ত্র ও মাদক চোরাকারবারী কাউছারকে গ্রেফতার করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ। কাউছার শ্রীধরপুর গ্রামের বাসিন্দা।
বিজিবি জানায়, সোমবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্রীধরপুর এলাকা থেকে পাঁচ কেজি ভারতীয় গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ হোসেন জানান, তার বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ
