ধোঁয়ার কারণে ফিরল ফিলিপাইন এয়ারলাইন্সের ফ্লাইট

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৫০
 
ধোঁয়ার কারণে জাপানগামী ফিলিপাইন এয়ারলাইন্সের একটি ফ্লাইট উড্ডয়নের ২০ মিনিট পরই ম্যানিলয়া ফিরে আসে। 
 
সোমবার এয়ারলাইন্সের এক বিবৃতিতে বলা হয়, বিমানটি ২২২ জন যাত্রী ও ১৩ জন ক্রু নিয়ে জাপানের হানেদা বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে। কিন্তু কেবিনে ধোঁয়া দেখা দেয়ায় উড্ডয়নের বিশ মিনিটের মধ্যেই বিমানটি ম্যানিলায় অবতরণে বাধ্য হয়। 
 
দেশটির বেসামরিক বিমান কর্তৃপক্ষের মুখপাত্র এরিক এপোলোনিয় জানান, প্রাথমিকভাবে পাইলট কেবিনে ধোঁয়া শনাক্ত করায় নিরাপত্তার কারণে বিমানটিকে ম্যানিলায় ফিরিয়ে আনা হয়। 
 
পিএএল আরো বলছে, আতঙ্কের কিছু নেই। সকল যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। অন্য বিমানে করে তাদের জাপানে পাঠানো হচ্ছে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে এয়ারলাইন্স সূত্র।
 
ইত্তেফাক/এএসএস