রাহুল গান্ধীকে জুতা ছুড়ে মারলো ‘সাংবাদিক’

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১৮:২৭
ভারতের উত্তর প্রদেশে মোটর শোভাযাত্রা চালানোর সময়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে লক্ষ্য করে জুতা ছুড়ে মেরেছে নিজেকে সাংবাদিক দাবি করা এক ব্যক্তি। সোমবার রাহুলকে ছুড়ে মারা জুতো অল্পের জন্য আঘাত হানতে পারেনি।
 
সীতাপুরে মোটর শোভাযাত্রার সময়ে ছাদখোলা গাড়িতে রাহুলকে লক্ষ্য করে জুতা ছুড়ে মারা হয়। জুতা ছুড়ে মারা ব্যক্তির নাম অনুপ মিশ্র। নিজেকে সাংবাদিক দাবি করে তিনি বলেন, কংগ্রেস বিগত ৬০ বছরে দেশকে আস্তাকুড়ে পরিণত করেছে। আমি দুই বছর ধরে সাংবাদিকতা করি, তাই আমি জানি ক্ষমতায় থাকার সময়ে তারা কী করেছে।
 
৪৫ বছর বয়সী রাহুল আগামী বছর অনুষ্ঠিতব্য উত্তর প্রদেশ রাজ্য নির্বাচনকে কেন্দ্র করে মাসব্যাপী প্রচারণায় আছেন সেখানে। এনডিটিভি।
 
ইত্তেফাক/এসএসএ