আখাউড়ায় নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১৬:১৪
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিতাস নদী থেকে অজ্ঞাত এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে আখাউড়া রেলওয়ে জংশনের পাশে নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। চোখ উপড়ানো, বুকে ছুরিকাঘাত এবং পুরুষাঙ্গ কেটে তাকে হত্যা করা হয়েছে। পরে লাশের শরীরের সঙ্গে সিমেন্টের ব্লক বেঁধে নদীতে ফেলে দেয়া হয়। 
 
আখাউড়া থানার পরিদর্শক ইসমত আরা এ্যামি জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে নদী থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বেশ কয়েকদিন আগে তাকে হত্যা করা হয়েছে। পরে রশি দিয়ে পিঠে ব্লক বেঁধে নদীতে ফেলা দেয়া হয়। তার গায়ে নীল রঙের একটি শার্ট রয়েছে। তবে লাশটি পচে বিকৃত হয়ে গেছে বলে তিনি জানান। ময়নাতদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।