ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ বলেছেন তিনি অভিবাসীদের ‘জাঙ্গল ক্যাম্প’ বন্ধ করে দেবেন। ফ্রান্সের কালাইস সফরকালে ওঁলাদ একথা বলেন।
কেলাইসের পুলিশ, বন্দর কর্মকর্তা এবং রাজনীতিবিদদের সাথে আলোচনা করছেন ওঁলাদ। তবে ‘জাঙ্গল ক্যাম্পে’ যাবেন না তিনি। ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ‘জাঙ্গল ক্যাম্প’ এবং এতে আশ্রয় নেয়া ১০ হাজার মানুষের ভাগ্য।
ওঁলাদ বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেও এই অভিবাসীদের ব্যাপারে দায়িত্ব এড়িয়ে যেত পারে না ব্রিটেন। সাত থেকে ১০ হাজার অভিবাসী ফ্রান্সের জঙ্গলে মানবেতর জীবন যাপন করছে। তাদের অনেকে ব্রিটেনে ঢোকার চেষ্টা করছে। ব্রিটেন তাদের ঠেকানোর জন্য প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে একটি প্রাচীর নির্মাণ করছে। ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট সারকোজি গত সপ্তাহে কালাইস সফর করেছেন। শনিবার ওঁলাদ বলেন- রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের জন্য বিশেষ কেন্দ্র নির্মাণ করবে ফ্রান্স। বিবিসি/এমএএস
