বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক সিসিইউতে

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১৯:১৩
সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরী হঠাৎ কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে সোমবার দুপুরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সিসিইউতে ভর্তি করা হয়েছে। 
 
আরিফুল হক চৌধুরীর স্ত্রী শ্যামা হক জানান, রবিবার রাত ৯টার সিলেট কেন্দ্রীয় কারাগারে আরিফুল  বুকে ব্যথা অনুভব করেন। সকালে ব্যথা বেড়ে যাওয়ায় দুপুর দেড়টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। আরিফ বর্তমানে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহাব উদ্দিন ও মেডিসিন বিশেষজ্ঞ শিশির বশাদের তত্ত্বাবধানে রয়েছেন। 
 
সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার সম্পূরক চার্জশিটের আসামি আরিফুল হক চৌধুরী ২০১৪ সালের ৩০ ডিসেম্বর হবিগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।
 
ইত্তেফাক/ইউবি