মুঠোফোন চুরির অভিযোগ, ২ ছাত্রীকে নির্যাতন

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ২১:০৯
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মুঠোফোন চুরির অভিযোগে দুই স্কুলছাত্রীকে নির্যাতন করা হয়েছে। এ বিষয়ে এক ছাত্রীর বাবা সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
 
জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর গনেশপুর গ্রামের মোসলেম উদ্দিনের বাড়ি থেকে তার ছেলে খোরশেদ আলীর একটি মুঠোফোন চুরি হয়। এই মুঠোফোন হারানোর জের ধরে খোরশেদসহ ৪-৫ জন যুবক  ওই দুই স্কুলছাত্রীকে কৌশলে তাদের বাড়িতে ডেকে এনে মোবাইল ফোন চুরি বিষয়টি জানায়। তারা মোবাইল ফোনটি নেওয়ার কথা অস্বীকার করলে তাদের মারপিট করা হয়। এমনকি গলায় ওড়না জড়িয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালানো হয়। ওই দুই ছাত্রীকে ১০ ঘণ্টা আটক করে রাখা হয়। বিষয়টি পুলিশকে জানানো হলে রাত ১২টার দিকে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শামীম আকতার তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
 
শিবগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান অভিযোগ পাবার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
ইত্তেফাক/ইউবি