জনপ্রিয়তায় সমান, এগিয়ে যাওয়ার লড়াইয়ে ট্রাম্প-হিলারি

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ০৬:৫৯
 
জনপ্রিয়তা এ মুহূর্তে সমান সমান অবস্থানে আছেন মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও হিলারি ক্লিনটন। এবার এগিয়ে যাওয়ার লড়াইয়ে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে প্রথমবারের মত মুখোমুখি হচ্ছেন হিলারি ও ট্রাম্প। বাংলাদেশ সময় আজ মঙ্গলবার সকাল সাতটায় অনুষ্ঠিত হচ্ছে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রথম মুখোমুখি বিতর্ক। নিউ ইয়র্কের হফস্ট্রা বিশ্ববিদ্যালয়ে এ বিতর্ক অনুষ্ঠিত হবে। বিতর্কে ৯০ মিনিটের জন্য মুখোমুখি লড়াইয়ে অংশ নেবেন হিলারি ও ট্রাম্প।
 
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌঁড়ে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা এ মুহূর্তে সমান সমান। ওয়াশিংটন পোস্ট ও এবিসি নিউজ পরিবেশিত এ জরিপে দেখা যায়, গত মাসে হিলারি যে সামান্য ব্যবধানে ট্রাম্পের চেয়ে এগিয়েছিলেন তা এখন নেই। বর্তমানে নিবন্ধিত ভোটারদের মাঝে দুজনেরই জনপ্রিয়তা ৪১ শতাংশ।
 
এ ছাড়া লিবারেল পার্টির প্রার্থী গেরি জনসনের জনপ্রিয়তা সাত শতাংশ এবং গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইনের জনপ্রিয়তা দুই শতাংশ। তবে অন্যান্য জরিপে হিলারিকে সামান্য এগিয়ে রাখা হয়েছে।
 
জরিপে যায়, ৫৪ শতাংশ পুরুষ ট্রাম্পকে এবং ৪৬ শতাংশ নারী হিলারিকে সমর্থন করছে। শ্বেতাঙ্গ ভোটারদের ৫৩ শতাংশ ট্রাম্পকে এবং ৩৭ শতাংশ হিলারিকে সমর্থন দিচ্ছে। অপরদিকে, অশ্বেতাঙ্গ ভোটারদের ৬৯ শতাংশ হিলারিকে এবং ১৯ শতাংশ ট্রাম্পকে সমর্থন করছে।
 
এই দুই প্রার্থীর বিতর্ক সরাসরি দেখুন এখানে :
 
 
বাসস/বিবিসি/পিবিএস
 
ইত্তেফাক/আরএ