বগুড়ার আদমদীঘির পূর্ব ঢাকা রোড নামক স্থানে কম্বলের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
কম্বল ব্যবসায়ী গুলবর রহমান গুদামে এসব মজুদ রেখেছিলেন। এতে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ১৫ হাজার পিস কম্বল পুড়ে গেছে বলে দাবি করেছেন ওই ব্যবসায়ী।
জানা গেছে, আদমদীঘির সান্তাহারের কম্বল ও সুতা ব্যবসায়ী হাজী গুলবর রহমান পূর্ব ঢাকা রোড নামক স্থানে 'রাবেয়া চাল' কলের একটি গুদাম ঘড় ভাড়া নিয়ে কম্বল মজুদ ও বিপণন করে আসছে। মঙ্গলবার সকাল ছয়টার দিকে ওই গুদামে আগুন দেখে নওগাঁ ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস এসে প্রায় এক ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হলেও ১৫ হাজার কম্বল পুড়ে যায়। আগুনের সূত্রপাত সম্পর্কে সঠিক কিছু জানা যায়নি।
তবে ব্যবসায়ী গুলবর রহমান দাবি করেছেন শক্রতা বশত কেউ আগুন লাগিয়ে দিতে পারে।
