কেরানীগঞ্জে সোনার দোকানে ডাকাতির ঘটনায় মামলা

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৩২
ঢাকার কেরানীগঞ্জে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সোনার দোকানে ডাকাতির ঘটনায় মামলা হয়েছে।
 
মঙ্গলবার বিকেলে গোবিন্দ জুয়েলার্সের পরিচালক ও মালিক গোবিন্দ চন্দ্র বর্মণ বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা করেছেন বলে জানান পরিদর্শক (তদন্ত) আনসারী জিন্নাত আলী। মামলায় অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করা হয়েছে।
 
সোমবার রাতে উপজেলার মডেল থানাধীন জিনজিরা বাজার এলাকার কালাচাঁন প্লাজা মার্কেটের নিচ তলার গোবিন্দ জুয়েলার্সের দোকানে ডাকাতি হয়। 
 
ওসি আনসারী জিন্নাত আলী জানান, পুরো ঘটনাটির তদন্ত চলছে। এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। 
 
ইত্তেফাক/ইউবি