ইথিওপিয়ান দলকে ই-জিপি প্রশিক্ষণ দিল সিপিটিইউ

আপডেট : ২৪ মার্চ ২০১৯, ২১:৫৪

বাংলাদেশের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) ঢাকায় সিপিটিইউতে বিদেশি প্রতিনিধিদলকে ইলেকট্রনিক সরকারি ক্রয়ের (ই-জিপি) চার দিনের প্রশিক্ষণ প্রদান করেছে। ইথিওপিয়ার ই-জিপি দলের সদস্য পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে আইএমইডি বিভাগের সিপিটিইউতে বিশেষজ্ঞদের কাছ থেকে বৃহস্পতিবার প্রশিক্ষণ শেষ করেছে। এর আগে, শ্রীলংকা, ভুটান, নেপাল, আফগানিস্তান ও জাম্বিয়ার প্রতিনিধিদল সিপিটিইউতে বাংলাদেশের ই-জিপি সিস্টেম পরিদর্শন করে। সম্প্রতি পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি বিভাগের সচিব আবুল মনসুর মো. ফয়জুল্লাহ ইথিওপিয়ান দলের সঙ্গে বৈঠকে মিলিত হন। ইথিওপিয়ার প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন দেশটির পাবলিক প্রকিউরমেন্ট অ্যান্ড প্রপার্টি ডিসপোজাল সার্ভিসের মহাপরিচালক মারুয়ালুভিগি। এ সময় সিপিটিইউর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি