নদ-নদীর ৪৭টি স্থানে পানি বৃদ্ধি

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ১৯:১১
দেশের বিভিন্ন স্থানে নদ-নদীর ৪৭টি স্থানে পানি বৃদ্ধি এবং ৩৭টি স্থানে পানি হ্রাস পেয়েছে।
 
এছাড়া ৫টি স্থানে পানি অপরিবর্তিত রয়েছে এবং ১টি স্থানের তথ্য পাওয়া যায়নি। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার একথা বলা হয়।
 
ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে সুরমা-কুশিয়ারা নদীসমূহের পানি হ্রাস পাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় সুরমা-কুশিয়ারা নদী পানি হ্রাস অব্যাহত থাকতে পারে।
 
ইত্তেফাক/এসএস