মানিকগঞ্জে কলেজ ছাত্রীকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৬, ১০:৩১
 
মানিকগঞ্জে প্রিয়া সরকার (২০) নামে এক কলেজ ছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
 
আজ বুধবার সকালে শহরের দাশরা এলাকায় এ ঘটনা ঘটে। তিনি মানিকগঞ্জ পৌরসভার পূর্বদাশরা এলাকার দিপঙ্কর সরকারের স্ত্রী।
 
সদর থানার ওসি আমিনুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
 
ইত্তেফাক/কেকে