জার্মানির মুসলিম স্থাপনায় নিরাপত্তা জোরদার করছে দেশটির সরকার। সোমবার সন্ধ্যায় মসজিদে বোমা বিস্ফোরণের পর এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। ওই হামলায় কেউ ক্ষতিগ্রস্ত না হলেও ঈমাম ও তার পরিবার মসজিদের ভেতরেই ছিলেন।
এক বিবৃতিতে ড্রেসডেন পুলিশ জানায়, আমরা এখনো জানিনা কারা এই হামলা চালিয়েছে। তবে আমরা আমাদের নিরাপত্তা জোরদার করবো।’
পুলিশ জানায়, আগামী ৩ অক্টোবর জার্মানিদের একত্রীকরণ উৎসব সামনে রেখে এই হামলা চালানো হয়ে থাকতে পারে।
হামলার পর তিনটি মসজিদ, একটি মুসলিম সোশ্যাল সেন্টার ও নামাজের ঘরে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রয়টার্স
ইত্তেফাক/এমএইচ
